ওয়ালমার্টের সাবেক নির্বাহীকে ইবের সিইও হিসেবে নিয়োগ

১৩ এপ্রিল, ২০২০ ২১:৫৪  
ওয়ালমার্টের নির্বাহী জেমি লাননোনকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে অপর ই-কমার্স জায়ান্ট ইবে। আগামী ২৭ এপ্রিল তিনি দায়িত্ব নেবেন। খবর এনগ্যাজেট। দীর্ঘ কয়েকমাস ধরেই অন্তবর্তীকালীন সিইও এর দায়িত্বে চলছে ইবে। প্রায় একমাস আগে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী স্টারবোর্ড ভ্যালু জানান, ইবেতে বাইরের কাউকে স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া আবশ্যক। গত সেপ্টেম্বরে ইবের সিইও ডেভিন ওয়েনিগ দায়িত্ব ছাড়ার পর কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা স্কট সেনকেল অন্তবর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইবেতে নেতৃত্ব দায়িত্বে থাকা লাননোন সম্প্রতি ওয়ালমার্ট ইকমার্সের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিবিটেক/বিএমটি